1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ  প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এর বদলি জনিত উপলক্ষে হৃদয়ে কমলগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সিনিয়র সেচ্ছাসেবী মো.সাইদুল ইসলাম,মো.সোলায়মান খান, জাহেদ আহমেদ,রাজন আবেদিন,ও আব্দুল কাইয়ুম  কামরুল এর উপস্থিতিতে এই  সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্টানে প্রধান অতিতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন সহ বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক ও ইনকিলাব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহমেদুজ্জামান আলম,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছাব্বির এলাহী, প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য ও দৈনিক বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, সাংবাদিক আনকার আলী। ধলাইর ডাক ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক আসরাফ সিদ্দিক পারভেজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান,সাংবাদিক নির্মল এস পলাশ, পিন্টু দেবনাথ, মো. জালাল চৌধুরী প্রমুখ। সহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । 

প্রসঙ্গত: কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবেদীন গত বছরের ২০ আগস্ট কমলগঞ্জ উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কমলগঞ্জ উপজেলার উন্নয়নে রাত-দিন কাজ করেছেন। সাধারণ মানুষের যে কোনো সমস্যা সমাধানে তিনি তাৎক্ষণিক ভূমিকা রেখেছেন। শান্তি প্রিয় কমলগঞ্জ উপজেলাকে দীর্ঘ ১৬ মাস সঠিক নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন। নিজের সততা ও কর্মদক্ষতা দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। যার ফলে সবার কাছে তিনি জনবান্ধব ইউএনও হিসাবে পরিচিতও লাভ করেছেন।

ইউএনও জয়নাল আবেদীন প্রায় ১৬ মাস কমলগঞ্জে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিচ্ছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed