1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা

  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে (৬জানুয়ারী) তিলকপুর মাঠে সারাদিন ব্যাপী বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালক বিভাগে ডা: চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইব্রেকারে ৫ -৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরদিকে বালিকা বিভাগে কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাউয়ার গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দের হাতে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ডি.এম. সাদিক আল শাফিন ।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এর আহব্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, সুমা ভট্টাচার্জ, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভূইয়া রাজন রাজা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed