সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখার এ মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার ৫মার্চ২৫ইং তারিখে ইসলামি ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধক্ষ মাসুক মিয়া। জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও ব্যাসায়ি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহসভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপির আমির এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর আমির আব্দুল হাই, ইসলামী ছাত্র শিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি ওয়াসিম আহমেদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আলতাফুর রহমান,কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যাণিজ শাখার সভাপতি আরমান হোসেন দোলন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে আমির মোঃ মাসুক মিয়া।

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধারণ জনগণ প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd