1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

তারেক জিয়ার নির্দেশ মানুষের কাছাকাছি থেকে মানুষের সহযোগীতায় করতে হবে, মহসিন মিয়া মধু

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)ঃ
তারেক জিয়ার আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার মাহফিলে
মৌলবীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন,
তারেক জিয়ার নির্দেশ মানুষের কাছাকাছি থেকে মানুষের সহযোগীতায় কাজ করতে হবে। তাই জনগণের কাছে থেকে জনগণের মন বুঝে আগামীতে ভোট চাইতে হবে তবেই দল ক্ষমতায় আসবে।তিনি বলেন এমন কিছু করা যাবেনা যা করলে মানুষের ক্ষতি হবে।
রোববার(১৬ মার্চ)বিকালে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন,বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনামতো আমাদেরকে কল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে।
আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ইয়াকুব আলী,কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ,জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ,উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী,ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে যোগদান করেন। ইফতার মাহফিলে দেশের মঙ্গল, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু- স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed