1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্ত্রী হত্যার দায়ে দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি আটক

  • প্রকাশিত : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৯৪ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়  স্ত্রী হত্যার অভিযোগে দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশকে আটক করেছে পুলিশ। সাংবাদকর্মি অনুজের শশুর দিলীপ কুমার দাশের দায়ের করা মামলায় আজ (৫ই ডিসেম্বর) শনিবার বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল শহরতলীর পূর্বাশা আবাসিক এলাকা থেকে অনুজকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুস ছালেক বলেন যে, সংবাদকর্মি  অনুজ কান্তি দাশকে আটক করে তাকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান যে, গত মঙ্গলবার সকালে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদকর্মি অনুজের স্ত্রী অনিতা দাশ মারা যান। হাসপাতাল থেকে অনিতার মরদেহ শ্রীমঙ্গল পূর্বাশাস্থ অনুজের বাস ভবনে নিয়ে আসলে সেখানে অনিতার বাবার বাড়ির লোকজন এসে অনিতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেন। তাদের অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে নির্যাতনের কিছুটা সত্যতা নিশ্চিত হয়ে গত শুক্রবার        (৪ঠা ডিসেম্বর) রাতে মামলা রেকর্ড করেন এবং আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পূর্বাশা এলাকা থেকে অনুজকে আটক করা হয়। পরে মৌলভীবাজার জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

তবে এবিষয়ে অনিতার পিতা দিলীপ দাশ সাংবাদিকদের জানান যে, মেয়ের বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন তার মেয়ের জামাই নেশা করতেন। প্রায়ই তার মেয়েকে মদ্যপ অবস্থায় নির্যাতন করতো। এ নিয়ে একাধিক বিচার শালীশও হয়েছে। সর্বশেষ তাকে খাবার না দিয়ে এবং নির্যাতন করে আহত করে। এক পর্যায়ে বাসাতেই তার শাররীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনি অনুজ কান্তি দাশ, তার মাতা পুরবী রাণী দাশ ও পিতা নরেশ চন্দ্র দাশকে আসামী করে মামলা করেন।
এ ব্যাপারে অনুজের বড় ভাই পান্না লাল দাশ বলেন, তাকে কোন নির্যাতন করা হয়নি। সে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের কাছে হাসপাতালের এই রিপোর্ট রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন যে, মামলা দায়ের পর প্রাথমিকভাবে কিছুটা সত্যতা পেয়ে তারা তাকে আটক করেন। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত সত্যতা জানা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed