কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী কল্যান পরিষদের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ৪৬ জন কমলগঞ্জবাসী মণিপুরী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকাল আড়াইটায় আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মণিপুরী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রানা বাবু সিংহ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত কুমার সিংহ ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক বীরেন্দ্র সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অব: সিনিয়র শিক্ষক রনজিৎ সিংহ’ পুরোহিত রথীন্দ্র ব্যানার্জি প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল শ্যামল, সমাজকর্মী নওরেম জয় কুমার, সমাজকর্মী নংমাইথেম অশোক কুমার সিংহ, হেইরল ফাউন্ডেশনের চেয়ারম্যান কন্থৌজম শিল্পী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা।
উল্লেখ্য,
“মণিপুরী কল্যাণ পরিষদ” মণিপুরীদের আর্থ- সামাজিক ও সংস্কৃতির টেকসই উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।