সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.800000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 5; shaking: 0.000000; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:17 16:04:19; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 270.26715;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 36;zeissColor: bright;

​

এম ইসলাম,

কমলগঞ্জ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও কমলগঞ্জ উপজেলা যুবদল নেতা। শনিবার বিকাল ৪ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে আব্দুল আহাদ অভিযোগ করেন, পূর্ব শত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
​সম্প্রতি আমি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছি। ইতিপূর্বে এই রিসোর্টের সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। আব্দুল আহাদের দাবি, রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে রিসোর্ট মালিকপক্ষ মাজু মিয়াকে অব্যাহতি দেয় এবং গত ৩০ সেপ্টেম্বর তিনি রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান।
​পরবর্তীতে গত ১ অক্টোবর থেকে আমি দায়িত্ব গ্রহণ করে নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে রিসোর্ট ও পার্টি সেন্টার পরিচালনা করে আসছি। তবে মাজু মিয়ার কাছে ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকা হিসাব চাওয়া হলে তিনি কৌশলে ফোনের কথোপকথন রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও অসম্পূর্ণভাবে ফাঁস করে দেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
​সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদের সাথে উপস্থিত ছিলেন রিসোর্টের ম্যানেজার এম আনোয়ার মাহমুদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd