সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

সিলেটের রশিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১০২১ বার দেখা হয়েছে

কামরুল আশিকী বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।।

সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরবাজারে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস ও মোটরসাইকেলের সংর্ঘষের ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুরগ্রামের কুতুবউদ্দিনের ছেলে তাহের আহমেদ (২৮) ও লালাবাজারের বিবিদইল গ্রামের মাসুম আহমেদ (৩০)। এ ঘটনায় দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২০শে ডিসেম্বর) দুপুর প্রায়২টায় রশিদপুরবাজারে এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকলে থাকা ৩ আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্যাহ দুুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে সাংবাদিকদের বলেন, বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মেডিকেল নিয়ে আসার পথে ২ জন মারা যান ও একজন গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd