1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

গাছে ঝুলছে প্রেমিকের লাশ পাশে পাশে কাদঁছে প্রেমিকা

  • প্রকাশিত : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১০১২ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি।।
টিলার ঢালে খুঁটির মতো মরা একটি গাছ। তাতেই শার্ট দিয়ে তৈরি করা ফাঁসে ঝুলছিল যুবকের লাশ। পাশেই বসে কাঁদছিল এক কিশোরী।

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত সীমান্তের কাছে এওলাছড়া পানপুঞ্জির কাঠালঝুম পানঝুম এলাকায় শনিবারের ঘটনা এটি।

পুলিশ জানিয়েছে, ওই যুবক ও কিশোরী প্রেমিক-প্রেমিকা। শুক্রবার তারা বাড়ি থেকে পালিয়েছিল। আর শনিবার তাদের ওই অবস্থায় সীমান্ত অঞ্চলটিতে দেখতে পান স্থানীয়রা।

শিপন নামের ১৯ বছর বয়সী ওই যুবকের বাড়ি কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যরা জানান, ওই মুসলমান কিশোরীর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী শিপনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার শিপন ওই কিশোরীকে নিয়ে তার বাড়িতে গেলে আত্মীয়-স্বজনরা তাদের তাড়িয়ে দেয়।

কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার বলেন, ঘটনাটি ঘটেছে তার এলাকায়। তবে ছেলে ও মেয়ের বাড়ি অন্য এলাকায়। যেভাবে ছেলেটির গলায় ফাঁস লাগানো ছিল, তাতে সন্দেহ হচ্ছে। মেয়েটিও সঠিক করে কিছু বলতে পারছে না।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া ওই কিশোরীর বরাত দিয়ে জানান, ছেলেটির পরিবার তাদের তাড়িয়ে দেয়ার পর তারা পাহাড়ের দিকে যায়। পরে মেয়েটি পাহাড়ের ঢাল থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর ছেলেটিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই মহসিন তালকুদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।

ওই কিশোরী তাদের হেফাজতে রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed