1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১০৪৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, আতিকুর রহমান।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৭২টি সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
৯ জানুয়ারী সন্ধ্যা ৬টায় স্থানীয় একটি রেস্টুরেন্ট হল রুমে নির্বাচনে সকল সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সভাপতি ও সম্পাদকের মতামতের ভিত্তিতে সাবেক কমিটি পূর্নবহাল করা হয়েছে আগামী ১বছরের জন্য। করোনা কালীন ৮ থেকে ৯ মাস স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এ সিদ্ধান্তে উপনীত হয় নির্বাচন কমিশনার ও উপস্থিত সংগঠনের প্রতিনিধি সভাপতি ও সাধারন সম্পাদক।
দ্বি- বার্ষিক সাধারন সভা ও নির্বাচনে খালেদ চৌধুরীকে সভাপতি ও আলিম উদ্দিন হালিম কে সাধারণ সম্পাদক করে পুনরায় কার্যকরী কমিটি বলবৎ করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ,কমিটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ডা: ছাদিক আহমদ, নির্বাচনী দায়িত্বে ছিলেন, সৈয়দ হুমায়েদ আলী শাহিন নির্বাচন কমিশনার ও সাংবাদিক , মনবীর রায় মঞ্জু নির্বাচন কমিশনার ও পৌর কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের উপস্থিতিতে আগামী ১বছরের জন্য এ কমিটি বলবৎ রেখে ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
এবং সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের মৌলভীবাজার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা ডা: ছাদিক আহমদ ও উপদেষ্টা ড. ওয়ালী তছর কদ্দিন এমবিএ ও প্রবাসী সমন্বয়ক মকিছ মনছুর ,তাদের কে সংগঠনে অন্তর্ভূক্ত করা হয়।
এছাড়া পুনরায় কমিটিতে যারা আছেন, সিনিয়র সহ-সভাপতি বকসি ইকবাল আহমদ, সহ-সভাপতি রুহেল আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান, এম মুহিবুর রহমান মুহিব, এম কে এম আকলু, নিখিল তালুকদার, সেলিনা আলাউদ্দিন,
যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলী আহমদ, সহ-সাংগঠনিক ফয়ছল মনসুর, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সমাজকল্যান সম্পাদক এম এ সামাদ, সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহজাহান মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ, দপ্তর সম্পাদক তাকদীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক রহমান মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: বুরহান উদ্দিন রুপক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ রুবেল,
সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক জহির হোসেন, পরিবেশ সম্পাদক তাজুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জুহুরা বিউটি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ শাফেকতা,
সদস্য হিসেবে আছেন, সাদিকুর রহমান সাবেক চেয়ারম্যন (রাজনগর), মোজাহিদ উদ্দিন, ওয়াহিদুর রহমান জিয়া, তানিম আহমদ, মাহমুদুর রহমান মান্না (কুলাউড়া), এম এ কাইয়ুম, অলিউল্ল্যাহ পুলিন, কামরুল হাসান, মিয়া মোহাম্মদ রিপন, মাহমুনুর রহমান প্রমূখ।
আগামীতে কার্যকরী কমিটি বসে কমিটি বর্ধিত করা হবে বলে জানিয়েছেন এ কমিটির সকলে। এছাড়া ৭২টি সংগঠনের আর ও ২১টি সহযোগী সংগঠন হিসেবে এবার স্থান পেয়েছে এ পরিষদে।
মৌলভীবাজার জেলা শহর সম্পূর্ণ অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন একটি শহর যেখানে শতকরা ৮০/৯০ ভাগ মানুষ সামাজিক কর্মকান্ডের সাথে প্রথাগত ভাবেই জড়িত। এই জেলার বুকে অনেক সামাজিক সংগঠনের জন্ম হয়েছে যারা নিরলস ভাবে সমাজের মানুষের জন্য নিস্বার্থ কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজার জেলার ৭২টি সংগঠন নিয়ে সংগঠিত একটি পরিষদ হচ্ছে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ। যার মাধ্যমে ঐক্যেও বাণী পৌছে দেয়া হয়েছে জেলার সকল সামাজিক সংগঠনে। যে ঐক্যতা মৌলভীবাজারবাসীর দাবিগুলো পূর্ণ করে একটি সমৃদ্ধশালী জেলা শহর হিসেবে নিজেকে দেশব্যাপী ও প্রবাসে পরিচিত করতে সহায়তা করবে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এই পরিষদ ।
উল্যেখ্য যে গত ২০১৭ সাল থেকে এই পরিষদ সৃষ্টির পর থেকে মৌলভীবাজর একটি সরকারী একটি মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সময় মানববন্ধন,আলোচনা সভা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, মৌলভীবাজরের বৃহত্তর স্বার্থে খোদালী ছড়া ও মনু নদী খনন প্রকল্প জনসচেনতায় মূখ্য ভূমিকা রাখা, মেডিকেল কলেজের জন্য প্রায় ২ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করা ,করোনাকালীন হতদরিদ্র সাধারন শ্রমিকদের ত্রান সামগ্রী সহ বিভিন্ন কাজ করে আসছে ও সকল সামাজিক সংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনগুলোকে একত্রিত করে বৃহত্তর মানুষের কল্যাণকর কাজ করে আসছে বিগত ৪বছর ধরে এই পরিষদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed