সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রীর সাথে মৌলভীবাজারের ৪ মেয়রের সৌজন্য সাক্ষাত করেন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮৪ বার দেখা হয়েছে

এ দেবনাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজার জেলার নব নির্বাচিত ৪ পৌরসভা মেয়ররা বন, পরিবেশ ও জলবায়ু পরির্বতন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাবুদ্দীন আহমেদের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন। শুক্রবার বিকাল ৩টায় মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জের পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়ার পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী এ সৌজেন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় প্রথমেই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ৪ নবনির্বাচিত মেয়র।

সাক্ষাতে বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দীন আহমদ মেয়রদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার জনমুখী। জলবাযু পরিবর্তনে সরকারের পদক্ষেপগুলো বাস্তবয়ান করতে পৌরসভার মেয়রদের কাজ করতে হবে। এতে সরকারের সকল ধরনের সহযোগিতা রয়েছে।

এ সময় ৪ পৌরসভার মেয়র প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের মনোনীত হয়ে সরকারের সকল উন্নয়নে আরো অবদান রাখতে তারা বদ্ধ পরিকর। মেয়ররা জলবায়ু পরির্বতনের বিভিন্ন ধরেন প্রকল্প পৌরসভাগুলোতে অন্তর্ভুক্ত করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় চার পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd