1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৭৪ বার দেখা হয়েছে

শাহ মোঃ মোতাহির আলী আজমী, কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী ভানুগাছ রেলওয়ে স্টেশন মাঠে অনুষ্ঠিতব্য মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ইং এর অফিসিয়াল লোগো আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়। আজ মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার সময় শ্রীমঙ্গলের আমার বাড়ী রিসোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লোগো উন্মোচন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ সহ ধারা ভাষ্যকার হোসাইন আহমেদের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, অধ্যক্ষ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্নসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. ছানোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান (বুলু), পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ উপজেলা রেফারি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলু, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুুুর রহমান সাজু, মাইটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সঞ্জয় দেব, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক আজকালের খবর পত্রিকার
কমলগঞ্জ প্রতিনিধি আহমেদুজ্জান আলম, অনলাইন আলোরদেশ২৪ডট কম এর কমলগঞ্জ প্রতিনিধি শাহ মোঃ মোতাহির আলী আজমী প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাঠ পরিচালনা কমিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুমন, সাজসজ্জা কমিটির সাধারণ সম্পাদক ইমানস্ ফ্লীট ম্যানেজমেন্টের সিও মাসুম আহমেদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম(রনি), স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed