সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্কে নিউজ ::


রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ই নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, ‘তিনি বর্তমানে আমাদের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। শনিবার রাষ্ট্রদ্রোহের মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। এরপর রাতেই এসআরইউ ও পাঁচলাইশ থানা-পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।’
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায় যে, শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলার তদন্ত করবে সিএমপির বিশেষায়িত ইউনিট এসআরইউ।

গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। একই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এবিষয়ে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্র জানায় যে, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে।

এই মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল থেকে পাঠানো কয়েকটি বার্তায় ডিসেম্বরে আন্দোলন গড়ে তোলার কথা উল্লেখ রয়েছে।

একটি বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাঁর বাবার আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে ‘বাংলাদেশকে উদ্ধারের’ আহ্বান জানানো হয়। একই ধরনের আরও কয়েকটি বার্তার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd