1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক স্থানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৪শে ফেব্রয়ারি বুধবার বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

জানা যায় যে, অবৈধভাবে মাটি কাটার অপরাধে বাঘা ইউনিয়নের খালপাড় মজিদপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ইং এর ধারায় এক ব্যক্তিকে এক লক্ষ টাকা ও
গোলাপগঞ্জ বাজারের গোডাউন রোডের একটি বিস্কিট ফ্যাক্টরিতে অনুমোদনহীন মোড়ক ব্যবহার এবং লাইসেন্সবিহীন খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ইং ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ইং এ ধারায় ৫০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত একটি ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ইং এর ধারায় ১০হাজার টকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed