1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছাহেব জাদায়ে মাধবপুরি সাহেবের উপর হামলা

  • প্রকাশিত : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪৪ বার দেখা হয়েছে

শাহ মোঃ মোতাহির আলী কমলগঞ্জ প্রতিনিধি।।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল (২৬শে ফেব্রুয়ারী) টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার, বিজলী মাহফিল থেকে রাত প্রায় ২টার দিকে ফেরার পথে মাধবপুর নোয়াগাঁও মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ (ছাহেবজাদায়ে মাধবপুরী) সাহেবের উপর একদল ডাকাত অতর্কিত ভাবে হামলা চালায়। টিলাগাঁও বাজার থেকে লালবাগ খেলার মাঠের দিকে আসার পথে ছোট্ট একটি ব্রীজের পাশেই তারা অবস্থান করে।

রাস্তায় বড় বড় বাঁশের আঁটি ফেলে রাস্তা ব্লক করে তারা এ আক্রমণ চালায়। দেশীয় অস্ত্রসহ, লাঠি দিয়ে গাড়ি ভাংচুর করে দামি মোবাইল ফোন সহ কয়েক হাজার টাকা নিয়ে নেয়। আরো জানা যায়, সেই মুহূর্তে আরো একটি যাত্রীবাহী বাসেও তারা হামলা করে বাস ভাংচুর করে। এতে করে বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।
উল্লেখ্য, কিছুক্ষণ পর টহলরত পুলিশ সেখানে উপস্থিত হলেও ডাকাতদল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। স্থানীয় লোকদের অভিযোগ এই স্থানে এর আগেও বেশ কয়েকবার ডাকাতি হামলা, লুটপাট ও গাড়ি ভাংচুরের মত ঘটনা ঘটেছে। এতে করে এই রাস্তা দিয়ে গভীর রাতে যানবাহন চলাচলে যাত্রীদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। সাধারণ মানুষ আতংকিত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed