সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর নামে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৯১১ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জের  লক্ষিপাশা ইউনিয়নের কতোয়ালপুর গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। 

প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ লাল মিয়া আয়োজনে দোয়া মাহফিলে লক্ষিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও  শিক্ষক রিবলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম তুহিন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান কয়েছ, সমাজসেবী খলকুর রহমান খলকু, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী শফি, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের খান কানু, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রশীদ দুলাল। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ রিপন।

এ সময় উপস্থিত ছিলেন,  আওয়ামীলীগ নেতা ডা, ইব্রাহিম আলী, মোঃ হিরা মিয়া, শাহ সেলিম, শিবলু মিয়া,  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, শিক্ষক মাহবুবুর রহমান শিবলু, সাংবাদিক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, যুবনেতা ফাহিম আহমদ খান, ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, ইফতেখার চৌধুরী, জাহেদুল ইসলাম প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd