1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

গোলাপগঞ্জে “মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ” এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৮৮৭ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’র উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় ও  উপদেষ্টা কামরান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এম. ফজলুল রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, শেফা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী তৈয়ব আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, তবারক আলী, জাকারিয়া আহমদ, মজির আহমদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, পাভেল আহমদ, টুটুল আহমদ সহ প্রমূখ।

অনুষ্ঠানে ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে আব্দুল মুমিনকে সভাপতি ও এম এ আজিজ রাজুকে সেক্রেটারি করে কমিটির অভিষেক ঘোষনা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed