সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুনে তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১০৫০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর সংরক্ষিত বনের একাংশে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বনে কিভাবে আগুন লাগল তার কারণ এখনো জানা যায়নি।

বনে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলমা।

আজ শনিবার (২৪শে এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ জাতীয় উদ্যানে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, লাউয়াছড়ার জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে তারা সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন।

আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় রাস্তা না থাকা ও পানির উৎস না থাকায় আগুন নেভাতে প্রচুর ব্যাগ পেতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আগুনে বনের ভেতর প্রচুর গাছপালা পুড়ে যায়। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে বন আগুন লাগার কারণ বন বিভাগ থেকে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd