সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

সার্কেল আশরাফুজ্জামান কে বিদায়ী সংবর্ধনা দিলো কমলগঞ্জ পৌরসভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৬৮৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামানের পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় তাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কমলগঞ্জ পৌরসভা।

বুধবার (২৬শে মে) রাত ১০:৩০ মিনিটের সময় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, শেখ মোঃ জসিম উদ্দিন শাকিল, মোঃ ছাদ আলী, মোঃ রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মোঃ আহাদুর রহমান বুলু, মোঃ বখতিয়ার খাঁন, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা,
কমলগঞ্জ পৌরসভার কর আদায়কারী মোহাম্মদ আব্দুল হান্নান, অফিস সহকারি কয়ছর মিয়া ও সাংবাদিক অমিত ধরসহ এলাকার বিভিন্ন গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd