সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭২১ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খাঁন,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে ৩৬ দিন লাশ পুতে রেখেছিল তার স্বামী। আজ ২৮শে জুলাই বুধবার সকালে ঘাতক স্বামীকে আটক করে জনতা পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উঠানের মাটি খুঁড়ে লাশ উদ্ধারের পাশাপাশি আটক ঘাতককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি জানাযায় যে, উপজেলার মাধবপুর ইউপির পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরির স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী সুচিত্রা শব্দকর দীর্ঘদিন ধরে বাগানেই বসবাস করছিলেন। স্বামীর সংসারে থেকেই সুচিত্র শব্দকর সংসারের চালানোর দায়ে চা বাগানের বাজারের পরিছন্নতাকর্মী হিসাবে কাজ করতো। বাজারবাসী দীর্ঘ  একমাস ধরে সুচিত্রা কাজে না যাওয়ার কারন জানতে চাইলে সুবাস বাউরি বলেন যে,সে হারিয়ে গেছে। এদিকে তাদের পরিবারে নিয়মিত পারিবারিক কলহ চলছিলো। পারিবারিক কলহের জেরে ধরে চলতি বছরের ২২শে জুন ঘাতক স্বামী সুবাস তার স্ত্রী সুচিত্রা শব্দকরকে মেরে বাড়ী উঠানে মাটির নিচে পুতে রেখেছিলেন। অপরদিকে সুচিত্রার মেয়ে সীমা শব্দকর তিলকপুরস্থ গ্রামের স্বামীর বাড়ী থেকে মাধবপুরস্থ পিতার বাড়ীতে যায় আজ (বুধবার) সকালে।

সীমা তার পিতার কাছে মা(সুচিত্র শব্দকর) কোথায় জানতে চাইলে বলেন যে, আমি তর মাকে কুঁড়ালের হাতল দিয়ে আঘাত করে মেরে ফেলেছি। মারার পর লাশটি বাড়ির উঠানে পুঁতে রেখেছি। মেয়ে সীমা শব্দকর এই কথা শুনেই তার মা হারিয়ে যায়নি তার মাকে বাবাই মেরে ফেলেছে বলে চিৎকার চেচাঁমেছি করতে শুরু করে।

শ্রীমঙ্গলে শরীফ হত্যার ঘটনায় ঘাতক বন্ধু সজিব গ্রেপ্তার

মুহুর্তের মধ্যেই ঘটনাটি বাগান এলাকায় ছড়িয়ে পড়লে  স্থানীয় লোকজন ঘাতক স্বামী সুবাস বাউরিকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে গাছে বেঁধে রাখে।

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

প্রাথমিক জিঞ্জাসাবাদে সুবাস স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল এএসপি (সার্কেল) শহীদুল হক মুন্সির নেতৃত্বে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান,পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ পুলিশের একটি দল দুপুর ১টা বাড়ীর উঠানের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদেন্তর জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে। ঘাতক স্বামীকে কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে,প্রাথমিক জিঞ্জসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মেয়ে বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd