1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে

মো:মহিউদ্দীন খাঁন,কমলগঞ্জ,(মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

আজ রোববার (৫ই সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান।

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস জানান যে, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed