সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

এম ইসলাম ,কমলগঞ্জঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মুখে ভানুগাছ-ধলই সীমান্ত সড়কে আয়োজিত মানববন্ধনে শত শত  শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা মীমের মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মীম আক্তার আত্মহত্যা করেন। এলাকাবাসীর অভিযোগ, একই এলাকার সানোয়ার হোসেন নামে এক যুবকের দীর্ঘদিনের উত্যক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মীম আত্মহত্যা করতে বাধ্য হন। তবে এ অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে এলাকাবাসীর দাবির মুখে কোরবানির ঈদের আগের দিন অভিযুক্ত যুবকের বাবাকে কমলগঞ্জ থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমরা এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণ কারীরা মীম আক্তারের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd