সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৯ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট ব্যবহার করে ‘গুপ্ত’ শব্দটি লিখে প্রতিবাদ জানান। তবে লেখার সময় শব্দটির বানানে একটি ভাষাগত ত্রুটি ধরা পড়ে, যা নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দেখা যায়, ‘গুপ্ত’ শব্দের প্রথম বর্ণ ‘গ’-এর ওপর একটি দীর্ঘ পূর্ণমাত্রা টানা হয়েছে। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী ‘গ’ অর্ধমাত্রার বর্ণ হওয়ায় এর ওপর এভাবে পূর্ণমাত্রা প্রয়োগ শুদ্ধ নয় বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। এতে বর্ণের স্বাভাবিক গঠনও কিছুটা বিকৃত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় সচেতন শিক্ষার্থী ও মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দেয়াল লিখনের মাধ্যমে জনসচেতনতা তৈরি একটি ইতিবাচক উদ্যোগ হলেও সেখানে ভাষার শুদ্ধতা নিশ্চিত করা জরুরি।

কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের মাতৃভাষার বর্ণমালার গঠন ও মাত্রার ব্যবহার সম্পর্কে অন্তত মৌলিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে প্রকাশ্য স্থানে বড় করে কিছু লেখার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব পাওয়া উচিত।”

অনেকে মনে করছেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অসাবধানতা স্লোগানের গ্রহণযোগ্যতা ও বার্তার প্রভাবকে কিছুটা দুর্বল করে দিতে পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd