সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাউয়াছড়া জাতীয় ‍উদ্যানে গাড়ি চাপায় বন্য প্রাণী মৃত

  • প্রকাশিত : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

উল্লুকের জন্য লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে বিশেষ সেতু বানানো হয়েছে


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় ‍উদ্যানে গাড়িচাপায় একটি বন্য শুকরের মৃত্যু হয়েছে। রোববার (১৯শে সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের লাউয়াছড়া বনের গাড়ি ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

লাউয়াছড়ার বনপ্রহরী আলী হায়দার বলেন যে, রোববার ভোরের দিকে আমরা রাস্তার পাশে প্রাণীটির মৃতদেহ পড়ে থাকতে দেখি। আমরা প্রাণীটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে পাঠিয়েছি।

তিনি আরও বলেন যে, প্রতিদিন হাজার হাজার গাড়ি লাউয়াছড়ার ভেতর রাস্তা দিয়ে চলাচল করে। বন বিভাগের নির্দেশনা রয়েছে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি কম রাখার। কিন্তু কেউ সেটা মানছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বন্যপ্রাণীরা যানবাহনের চাপায় মারা যাচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন যে, আমরা প্রাণীটির মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd