সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র আকা কার্টনিস্ট

  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৬৫৯ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

ডেস্ক নিউজ।। 

লাউয়াছড়ায় ভূমি পুনরুদ্ধার ও বিদ্যুৎ লাইনে কাভারের দাবীতে মানববন্ধন

মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই খবরটি জানিয়েছে।

বিবিসি জানিয়েছে যে, লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে করে কার্টুনিস্ট ভিল্কস ও তার দেহ রক্ষি দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আহত হন ট্রাকচালক।

পঁচাত্তর বছর বয়সী এই ভিল্কস মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর কার্টুন আঁকার ঘটনায় প্রাণনাশের হুমকিতে পড়েন তিনি। পর পুলিশি নিরাপত্তায় বসবাস ও চলাফেরা করতেন ভিল্কস।

সে ২০০৭ইং সালে কার্টুনটি প্রকাশের ঘটনায় বহু ধর্মপ্রাণ মুসলমান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মহানবী (সাঃ) এর চাক্ষুষ উপস্থাপনাকে ইসলামের অবমাননা হিসেবে গণ্য করেন। ডেনমার্কের একটি সংবাদপত্র মহানবী (সাঃ) এর কার্টুন প্রকাশের এক বছর পর লার্স ভিল্কসের কার্টুনটি প্রকাশিত হয়।

এদিকে, স্থানীয় সময় রবিবারের (৩লা অক্টোবর) ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে, ভিল্কসের মৃত্যুর খবর তার বন্ধু স্থানীয় একটি পত্রিকায় জানান।

তবে পুলিশের এক বিবৃতিতে বলা হয় যে, কীভাবে কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হলো, তা এখনোও স্পষ্ট নয়। তবে, এবিষয়ে পুলিশের প্রাথমিক ধারণা, সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

তবে ভিল্কস কার্টুনটি প্রকাশের পর তুমুল ক্ষোভ ও সমালোচনার মুখে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি

সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে হলো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd