সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৫৯ বার দেখা হয়েছে

লভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জেলা প্রশাসন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের সকল কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামিকাল ১৬ই ডিসেম্বর ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ দিবসের কার্যক্রম শুরু হবে৷ এরপর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে পৌর জনমিলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
বেলা ৪ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী শপথ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও সদর উপজেলা ব্যতীত বাকি ৬ টি উপজেলার ৬টি স্থানে উপজেলা পর্যায়ে এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের ৬৭টিস্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রচার ও প্রচারণা।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশব্যাপী একই সাথে শপথ গ্রহণের জন্য মৌলভীবাজার জেলার সকল জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd