সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে ব্যবসায়ী সেজে ধর্ষককে আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে চলছে কুম্ভ মেলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাসিদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানায় মৌখিক অভিযোগের ৪ ঘণ্টা মাথায় বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ কাঠ ব্যবসায়ী সেজে রসিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রসিদ আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।

থানার পুলিশ সুত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কমলগঞ্জ থানার এসআই বিজয় এর নেতৃত্বে পুলিশের একটি দল কাঠ ব্যবসায়ী সেজে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রসিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, গত সোমবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার খাঁর কোনা নামক স্থানে বাক প্রতিবন্ধী এক যুবতীক ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়। বর্তমানে ওই ধর্ষিতা যুবতী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd