1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে


জলবায়ু পরিবর্তন প্রকল্পটি বাতিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
“বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন কমলগঞ্জ উপজেলার প্রবেশদ্বারে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মেহেদী হাসান।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের পরিচালনায় বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো: সিদ্দেক আলী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মামুনুর রশীদ, কালাছড়া বনবিট কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বাপন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্না, সাধারণ সম্পাদক সাংবাদিক ও পরিবেশকর্মী মো: আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও পরিবেশকর্মী সজীব দেবরায়, প্রচার সম্পাদক সাদিকুর রহমান সামু, সহ-সম্পাদক সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, পরিবেশকর্মী খোকন সিংহ প্রমুখ। এছাড়া বিএনসিসি ও স্কাউট সদস্য, শ্রীমঙ্গল বাই-সাইকেল রাইডিং সমিতির সদস্যরা, সাংবাদিক, পুলিশ, র‍্যাব-৯ এর সদস্য ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed