1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে ১৮তম নিংতম কাং টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬৭২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশন আয়োজিত “নিংতম কাং টুর্নামেন্ট ২০২২”-এর ফাইনাল খেলা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮শে মার্চ) সোমবার বিকেলে মৌলভীবাজার জেলার উপজেলার আদমপুর ইউনিয়নস্থ নয়াপত্তন গ্রামের কাংশং -এ ১৮তম নিংতম কাং টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ছেলেদের ফাইনাল খেলায় কাংলাশা কাংখুৎ বাংলাদেশ ১২ – ৪ পয়েন্টে নিত্যানন্দ কাংখুৎ মঙ্লপুর এ দলকে পরাজিত করে চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়েদের খেলায় ভানুমতি কাংখুৎ, ভানুবিল ৩ – ২ পয়েন্টে  মহাদেব কাংখুৎ, হামোমখোল-কে পরাজিত করে চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও শিক্ষিকা আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, মণিপুরী কালচাবাল কমপ্লেক্স এর আহ্বায়ক জয়ন্ত সিংহ। এছাড়া নিংতম কাং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক থোঙাম প্রহলাদ,
সদস্য সচিব  সালাম অনন্ত উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি এ কে শেরাম কে  সংবর্ধিত প্রদান করা হয়।

টুর্নামেন্টে ছেলেদের ১০টি ও মেয়েদের ৬টি দল সহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed