1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৭৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ড. মোঃ আব্দুস শহিদ এমপির গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক নিউজ।।

দেশে ২০০১ইং সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন যে, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুফতি শফিকুল ইসলামকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মুফতি শফিকুল ইসলাম ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলারও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী সে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানাবেন তিনি বললেন।

২০০১ইং সালের ১৪ই এপ্রিল ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মোট ১০ জন নিহত ও অনেক লোক আহত হন।

ঘটনাস্থলেই মারা যান ৯ জন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা করে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার তদন্তে গতি সঞ্চার হয়। ২০০৮ইং সালের ২৯শে নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামী করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে ওই ঘটনায় দুটি অভিযোগপত্র দেয়। এর একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

হত্যা মামলার রায় হয় ওই হামলার প্রায় ১৩ বছর পর ২০১৪ই সালের ২৩শে জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি,বি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed