1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে দলিল লেখক সমিতির কর্মবিরতি প্রত্যাহার

  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৭২৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি

আজ সোমবার (১৮ই এপ্রিল) বিকেলে প্রত্যাহার করা হয়েছে। দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বের  জেরে গত ৮ দিন বন্ধ ছিল কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন কার্যক্রম। সাব রেজিস্টার রহমত উল্লা লতিফের বিরুদ্ধে দলিল প্রতি ঘুষ বানিজ্য, অসদাচরণ করাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১১ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করেন দলিল লেখকরা। এতে সব ধরনের সেবা বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। সাধারণ সেবাগ্রহীতার কথা বিবেচনা করে বিষয়টি নিষ্পত্তি করতে উদ্যোগী হন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ। সোমবার দুপুরে পৌর মেয়র সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফ ও দলিল লেখকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে অংশ নেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল মছব্বির, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মো. বখতিয়ার খাঁনসহ সমিতির নেতৃবৃন্দ। দুই পক্ষের সাথে দীর্ঘ আলোচনার পর দলিল লেখক ও সাব রেজিস্ট্রার দ্বন্দ্বের অবসান হয়। পরে কর্মবিরতি কর্মসুচি প্রত্যাহার করে মঙ্গলবার (১৯ই এপ্রিল) থেকে কাজে ফিরার ঘোষণা দেন দলিল লেখকরা।
সাব-রেজিষ্টার অফিসে চলমান দলিল লিখকদের ৮ দিনের কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েন জমির ক্রেতা-বিক্রেতারা। সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ বখতিয়ার খাঁন জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ এর মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধান হওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা রেজিস্ট্রার সাব-রেজিস্টার রহমত উল্লা লতিফ বলেন যে, দলিল লেখকদের সাথে সাথে ভূল বুঝাবুঝির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed