1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগামিকাল থেকে সোনার দাম কমবে

  • প্রকাশিত : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

বাজারে তরমুজের দাম লাগামহীন

অনলাইন ডেস্ক নিউজ।।

বাংলাদেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে একহাজার একশত ছেষট্টি (১১৬৬) টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হলে প্রতি ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য পড়বে ৭৭ হাজার ৬৮২ টাকা।

আজ সোমবার (২৫শে এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়ে যে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

তবে এখন পর্যন্ত ভালো মানের সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। আগামী কাল থেকে  (২২ ক্যারেট) সোনা প্রতি ভরি বিক্রি হবে ৭৭ হাজার ৬৮২ টাকায়। সোনা ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা।

পাশপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৯১ টাকা।

এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩ হাজার ৭১ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৮ টাকা।

এদিকে দেশের বাজারে সোনার দাম কমানো হলেও রুপার দাম রয়েছে অপরিবর্তিত। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে।
তবে সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি বিক্রি হবে ৯৩৩ টাকায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed