1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে ভাইর লাঠির আঘাতে ভাই নিহত, আটক ২

  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৮৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জে বজ্রপাতে নিহত ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে বসত বিটার বেড়া নিয়ে  আপন  বড় ভাই ছোট ভাইকে বেদড়কভাবে পেটালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ছোট ভাই।  ঘটনাটি ঘটে রোববার (১ম)  সকাল সাড়ে নয় ঘটিকার সময়। হামলাকারী বড় ভাই মানিক মিয়া (৬০) ও আহতাবস্থা মারা যাওয়া ছোট ভাই খালেদুল রহমান (৪২)।  ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা হত্যাকারী বড় স্ত্রীসহ ভাইকে আটক করেছে।

গ্রামবাসী ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় যে, পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামের মানিক মিয়া ও তার ছোট ভাই খালেদুর রহমানের  জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। রোববার সকালে ছোট খারেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া বাঁশ দিয়ে ছোট ভাইকে বেদড়কভাবে পেটায়। বড় ভাইর বাঁশের আঘাতে ছোট ভাই কোন জবাব না দিলে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লৃুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বেলা ২টায় তার মৃত্যু হয়।

আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে আটক করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ হত্যাকারী বড় ভাই মানিক মিয়াকে আটক করে ফাঁড়িয়ে এনেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed