সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৭২৪ বার দেখা হয়েছে

মানবতার ফেরিওয়ালা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ

কমলগঞ্জ ( মৌলভীবাজার)  প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় গত ২০১৭ সালের ৭ মার্চ রোজ রোববার গভীর রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য রাহাত ইমতিয়াজকে সভাপতি ও শাকের আলীকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ফয়সল আহমেদ, হামিম মাহমুদ, মুহিবুল ইসলাম, রমজান আলী, শাওন খান, মোঃ শাহাব উদ্দিন, বেলাল আহমদ তরফাদার, মতিউর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, মোঃ রাসেল আহমদ ও মোঃ মনসুর খাঁন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল চৌধুরী, মোঃ মিতুল খাঁন, মোঃ আশরাফুজ্জামান ও জাকেরুল ইসলাম।


কমলগঞ্জ পৌরছাত্রলীগের সভাপতি
মিনহাজ নাসির ও সাধারণ সম্পাদক রিংকু মল্লিকক এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়(ডিগ্রি কলেজ) ছাত্রলীগ এর সভাপতি আবদুল হাকিম ও সাধারণ সম্পাদক হাসান মিয়া নামে কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা কথা থাকলেও ৫ বছরে ও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

মেয়াদোত্তীর্ণ কমলগঞ্জ উপজেলা পৌর ও কলেজ  ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আজ ১০ই মে ২০২২ইং মঙ্গলবার মৌলভীবাজার জেলা  ছাত্রলীগের  সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর  স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ  ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের কাছ থেকে
আগামী ২১/০৫/২০২২ইং শনিবার সকাল ১০.৩০ মিনিট হতে ২.৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহবান করা হয় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd