1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের কালাছড়ায় ডুবে নিহত২ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জের কালাছড়ায় ডুবে নিহত২

  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র আকা কার্টনিস্ট

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিবচরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান যে, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করছেন তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে আসেন।

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন যে, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  যে, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed