1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি।।

‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার  (৩১শে মে) দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ  মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি সোমাইয়া আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া,  কৃষি কর্মকর্তা জনি খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারী,  সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তরা বলেন যে, বাংলাদেশে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসনালীর বাধাজনিত রোগ, ডায়াবেটিস ও ক্যান্সার এ কয়েকটি রোগের কারণে প্রায় অর্ধেক মৃত্যু সংঘঠিত হয়।

এ সমস্ত রোগের ঝুঁকি প্রায় অর্ধেক পরিমাণ
হ্রাস করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি আইন ও নীতি প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস নিশ্চিতকরণ, অস্বাস্থ্যকর খাদ্য নিয়ন্ত্রণ এবং আচরণের পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। এর পর প্রতি বছর ৩১শে মে তারিখে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো, যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত। বিগত বিশ বছরে- দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধুমপনবিরোধী বিভিন্ন সংগঠন পালন করে আসছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed