সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আহমদ সিরাজ

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৭২০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

কবিতা বাংলাদেশের কাউন্সিল সম্পন্ন

মৌলভীবাজারের আহমদ সিরাজ বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন

গত ৩০শে মে সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ১১জন অনুন্ধানী ও ৬৪ জেলার ৬৪জন গুনী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেয়া।

মৌলভীবাজার জেলার একমাত্র প্রবীন সাংবাদিক হিসাবে এ সম্মাননায় ভূষিত হলেন তিন আমাদের আহমদ সিরাজ।

অনুষ্ঠানে আহমদ সিরাজ কে ১ লাখ টাকার চেক, ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

আহমদ সিরাজ ১৯৫৬ সালের ১লা মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপু গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মা তমিলা খাতুন ও বাবা মৃত চান মিয়া চৌধুরী।

ছোটবেলা থেকেই তিনি বই প্রেমিক ছিলেন। তার প্রবল ঝোক ছিল বই পড়ায় প্রতি। সেই থেকে তাকে নেশায় পায় লেখালেখি ও সাংবাদিকতা।

কলেজে ভর্তি হয়েই তিনি ‘শুকতারা’ নামে দেয়াল পত্রিকা প্রকাশ করেন। ১৯৭৬ সালে সিলেটের মর্যাদাশীল যুগভেরী পত্রিকায় তাঁর প্রথম লেখা প্রকাশ হয়।

এছাড়াও সিলেট সমাচার, সিলেট কন্ঠসহ একাধিক পত্রিকায় লিখতে থাকেন তিনি। বিভিন্ন লিটল ম্যাগাজিনেও নিরন্তর লিখে চলেন। জাতীয় দৈনিক সংবাদ-এর নিজস্ব সংবাদদাতা হিসেবে ৫ বছর কাজ করেন আহমদ সিরাজ। এছাড়াও আর অনেক পত্রিকা মধ্যে অন্যতম দৈনিক প্রথম আলো,কালের কন্ঠ, সমকাল এবং এককালের স্বনামধন্য বাংলাবাজার পত্রিকায়ও ফিচার-নিবন্ধ ছাপা হয়েছে তাঁর। একসময় তিনি শিক্ষকতা এবং পরে কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে গ্রন্থাগার হিসেবে যোগ দিয়ে ২০১৬ সালে অবসর নেন এই গুনি ব্যক্তি জীবনে কোনো লোভ লালসা নেই।

তৃণমূল সাংবাদিকতার পাশাপাশি তিনি নানান সংগঠন গড়ে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে নেতৃত্ব দেন, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২টি ভাষার সমন্বিত ভাষা উৎসব উদযাপন করেছেন ২০১৮ সালে। আহমদ সিরাজ বইও লিখেছেন বেশ কয়েকটি। ‘দিলওয়ার’সহ একাধিক গ্রন্থ সম্পাদনার পাশাপাশি এশিয়াটিক সোসায়টির গবেষণাপত্র, বাংলা একাডেমীর লোকসংস্কৃতি সংগ্রাহক হিসেবে পান্ডুলিপি প্রণয়নসহ বহুমূখী সৃজনশীল ও মননশীল কাজ করেছেন এবং এখনও করে চলেছেন নিভৃতচারী এই গুণী মানুষটি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd