সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

শ্রীমঙ্গলে তরুণ পরিষদকে সমাজ সেবায় বিশেষ অবদানে সম্মাননা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬৫২ বার দেখা হয়েছে

সানি জয়েদের দ্বন্দ্ব নিয়ে মুখ খললেন মৌসুমী

শাহাদাত হোসেন অপু শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় “মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ই জুন) রাতে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ কনফারেন্স রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে ও লুৎফর হক লোকমান এর সঞ্চালনায় রক্তদান সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় তরুণ পরিষদের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শ্রীমঙ্গল তরুণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক ও প্রগতিশীল কলামিস্ট কে এস এম আরিফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরী সহ সম্মাননা ক্রেস্ট প্রদানকৃত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd