সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পদ্মা সেতুর নাট বল্টু খোলে ওই ছেলেটি আটক

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫৮৫ বার দেখা হয়েছে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা

অনলাইন ডেস্ক নিউজ।।
দেশের সর্ববৃহ সেতু পদ্মা সেতু নিয়ে টিকটকার বায়েজিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিকটকটি করা হয়েছে গতকাল উদ্বোধন করা পদ্মা সেতুর ওপরে।

ছেলেটির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

পরে ওই ছেলেটিকে আজ ২৬শে জুন রোববার বিকেলে রাজধানী থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এ তথ্য জানিয়েছেন।

টি টকে দেখা গেছে, বায়েজিত নামের ওই ছেলেটি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে সে বলছেন যে, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

এবিষয়ে নাম  না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন যে, ‘ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম পৃথক পৃথকভাবে অভিযান চালিয়েছে।

তবে তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিতের সন্ধান পাওয়া যায়। ঢাকাতেই তাঁর অবস্থান ছিল। এর আগেও সে ঢাকাতে ছিল।

অভিযানে থাকা পুলিশ কর্মকর্তা আরও বলেন যে, ‘আমরা দুটো টিম সেখানে ছিলাম। প্রথমে সিআইডি তাকে মালিবাগের কার্যালয়ে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এ বিষয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়  বায়েজিদর পর আরও এক তরুণ খুললেন পদ্মা সেতুর নাট বল্টু।
এই নাম না’জানা তরুণকে দ্রুত আইনের আওতায় আনা হউক!
কারণ পদ্মা সেতু নিয়ে বারবার ট্রুল করলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সাধারণ জনগণরা মনে করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd