সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

এম ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ডেবলছড়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীর ধর্ম পরিবর্তন করে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।

পরিবারের সূত্রে জানা যায়, ডেবলছড়ার ওই কিশোরী একই এলাকার বাসিন্দা সূর্য বাউরীর সঙ্গে বাড়ি থেকে চলে যায়। পরে কিশোরীর বাবা মসুদ মিয়া কমলগঞ্জ থানায় নিখোঁজসংক্রান্ত একটি জিডি করেন।

কিশোরীর চাচা কদ্দুস মিয়া অভিযোগ করে বলেন, পূজার আগের দিন বিষয়টি শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারতালিকে জানানো হয়। এ সময় তিনি বলেন, তাদের বিয়ে হয়ে গেছে, খোঁজাখুঁজি করে লাভ নেই। পুলিশ তাদের কে সমাধান করার জন্য বলেন
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন আমরা সেখানে গিয়েছিলাম। ইউপি সদস্য বিষয়টি সমাধান করে দেবেন বলে তিন দিন সময় নিয়েছেন।

অন্যদিকে, ইউপি সদস্য পারতালি জানান, কিশোরী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেছে। তিনি আরও দাবি করেন, কিশোরী অন্তঃসত্ত্বা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd