1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জের ধলই চা বাগানের অফিসে আগুন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে

ধলই চা বাগানের শ্রমিকদের পাশে দাড়ালো মনু-ধলই ভ্যালী

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির ধলই চা বাগানের অফিসে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে গেছে কার্যালয়ে সংরক্ষিত থাকা অর্ধশত বছরের সকল নথিপত্র। আগুন নেভানোর চেষ্টাকালে কার্যালয়ের দুই নৈশ প্রহরী শ্রী প্রসাদ পাশী  (২৬) ও সৎ নারায়ণ রাজভর (২৫) গুরুতর আহত।

বর্তমানে দুজন সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চা বাগান সূত্রে জানা যায় যে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিন টার দিকে অফিসের হিসাব রক্ষকের কক্ষ থেকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাগানের প্রধান ব্যবস্থাপকের কক্ষসহ সহকারী ব্যবস্থাপকের কক্ষ, জেনারেল কক্ষ, টিল্লাকার্কের কক্ষসহ মোট পাঁচ টি কক্ষ সম্পুর্নভাবে আগুনে পুড়ে চাই।

এ অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীর রাতে হওয়াতে অফিসের কোন নথিপত্র বের করা সম্ভব হয়নি। পরে স্থানীয় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাত চাারটার সময় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়।

এদিকে অফিস কার্যালয়ের পাশে স্টোররুমে ডিউটিরত নৈশ প্রহরী বাবলু ফুলমালী জানায় যে, স্টোর রুমের বারান্দায় আমি ঘুমিয়ে ছিলাম রাত পৌনে তিনটার দিকে মুখোশ পরা একদল লোক আমাকে বেধে ফেলে। তাদের সাথে থাকা অন্য লোক অফিসের দরজার কাঁচ ভেঙে অফিসের ভেতরে ঢুকে আগুন দেয়।

 আগুন যখন ছড়িয়ে পড়ে তখন আমাকে বেধে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা । অফিসের বারান্দায় ডিউটিতে থাকা নৈশ প্রহরী শ্রী প্রসাদ পাশী  ও সৎ নারায়ণ রাজভর এর শরীর পুড়ে গেছে। দুজন আহত অবস্থায় আমার কাছে এসে আমার হাত পায়ের বাধন খুলে দিলে আমি সাথে সাথে গিয়ে কারখানায় থাকা সায়রন ও পাগলা ঘন্টা বাজায়। ততক্ষণে আগুন  ছড়িয়ে পড়েছিলো। পরে বাগানের চা শ্রমিকরা এসে ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নেভায়।

তবে ধলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খান জানান যে, ৭১ সালের পর থেকে প্রায় অর্ধশত বছরের সকল নথিপত্র অফিসে রক্ষিত ছিলো যা পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে। এ আগুনে আমাদের অপুরনীয় ক্ষতি হয়ে গেলো কিভাবে তা পুষিয়ে উঠবো বুঝতেছিনা। এই অফিস থেকেই বাগানের চা শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করা হয়ে থাকে। চা বাগানের ইতিহাসে এটাই প্রথম চা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটানা ঘটলো। তিনি আরোও জানান যে,আমরা এ বিষয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছি।

ধলই চা বাগানে আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরি,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মনু ধলাই ভ্যালী সভাপতি ধনা বাউরীসহ চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ এবং মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন । এসময়ে চা শ্রমিকরা প্রকৃতি অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তীর দাবী জানায়। এ ঘটনায় চা বাগানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে জানান,বাগান কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ববস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, দুইমাস পূর্বে ও  ধলই চা বাগেনের অফিসের হিসাব রক্ষকের কক্ষে রাতে আগুন দিয়ে ছিলো দূর্বৃত্তরা। তখন তেমন কোন ক্ষতি না হলেও এবারের আগুনে সম্পুর্ন পুরে ছাই হয়ে গেলো। এই আগুন লাগার ঘটানাটি পূর্ব পরিকল্পিত  বলেই মনে করছেন অনেকে। পুলিশ সটিক তদন্ত করলেই আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করেন সবাই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed