1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমলগঞ্জে এক রাতে চার দোকানে চোরি

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬৯৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি।।
কমলগঞ্জের মাধবপুরে কীটনাশক এর দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি। 

গতকার শুক্রবার (১লা জুলাই) দিবাগত রাত প্রায় ১ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর ঝপলার পাড়ে এ ঘটনাটি ঘটে। প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে।

দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্পন্ন করে। একই কৌশলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। জনবহুল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন ঘটনায় আতঙ্ক থাকছে বাজারেে ব্যবসায়ীরা। 

তবে চোর চক্রটি মাধবপুরের ঝপলার পাড় বাজারের আফওয়ান ট্রেডার্স,শাহাবুদ্দিন ফার্মেসী অনন্ত ভেরাইটিজ স্টোর ও ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডস্থ বাপ্পী এন্ড রাব্বী ট্রেডার্স এ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে। এসময়ে আরোও দুই তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরদলরা পালিয়ে যায়। এলাকাবাসী টের না পেলে এই রাতেই আরো কয়েকটি দোকান চুরি হওয়ার সম্ভাবনা ছিল।

এদিকে কমলগঞ্জের সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে সাংবাদিক তৌহিদুর রহমানের বাসায় রাত ১টার দিকে একদল চুর ডুকে পরে বাসার মানুষের উপস্থিতি পেয়ে দ্রুত পালিয়ে যায়।

চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে। চুরির ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত চাইনিজ রিপন নামের আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। এসময়ে তার কাছে চুরিকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক নিয়াজ আহমেদ বলেন যে, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। 

এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে,  আন্তজেলা চোর চক্রের সদস্য চাইনিজ রিপনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed