সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৮৫৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে খ্রিস্টান মিশনারী স্কুল শিক্ষকের লাশ পুকুর থেকে উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর লেকের প্রবেশদ্বারের পাশের দোকান ‘স্বপ্নলোক’ পণ্যের মোড়কে (এমআরপি) লেখা দামের চেয়ে দ্বিগুন দামে পণ্য বিক্রি এবং ক্রেতারা এর প্রতিবাদ করায় তাদের সাথে অশালীন ও উচ্চবাক্যে কথাবার্তা বলার অভিযোগ উঠে।

এরপর ভুক্তভোগী ক্রেতা এ বিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে

আজ মঙ্গলবার (২রা আগস্ট) সকাল ১১টায় র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন ঐ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন।

এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি,মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩হাজার টাকা,শরিফ ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা, মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন যে, চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তিনি আরোও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd