সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

জ্বালানী তেল ও কাঁচা মরিচের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলর মূল্য কমেছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

আকস্মিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মৌলভীবাজারের কমলগঞ্জের সকল শ্রেণি পেশার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। একইভাবে উপজেলার কাঁচা বাজার গুলোতে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হয়েছে। ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। তবে ২৮০ টাকায় মিলছে আমদানীকৃত হাইব্রিড কাঁচা মরিচ। শনিবার উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

তবে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র একই আলোচনা। মাড়ার উপর খাড়ার ঘাঁ। এটি মেনে নেয়া যায় না। গরিবদের মেরে ফেলার কৌশলসহ নানা মজার মজার পোস্টা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

কমলগঞ্জের মোটরসাইকেল আরোহী মোঃ আব্দুস শহীদ, শুভ, ফটিকুল ইসলাম, মোক্তার মিয়া, মোদি ব্যবসায়ী সহিদুল ইসলাম, শিক্ষক জমশেদ আলী, পেশাজীবি মোঃ জয়নাল আবেদীন, কৃষক নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে

     অস্বাভাবিকহারে সকল প্রকার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি কোনমতেই গ্রহণযোগ্য নয়। এমনিতেই করোনা পরবর্তী জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধিতে সবাই কোনঠাসা। বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। তার উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় ধরণের প্রভাব পড়বে সকল ক্ষেত্রে। দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান তারা।

এদিকে হাটবাজারে কাঁচা মরিচের দামও নাগালের বাইরে। কাঁচামরিচ কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন, আরশাদ মিয়া ও রহমান মিয়া জানান, গত সপ্তাহে প্রতি ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি ৩০ টাকায়।

আর আজ হঠাৎ করেই তা ৭৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

তবে হাটবাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে খুচরা কাঁচামাল ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার কারনে দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচা মরিচের দাম খুব কম সময়ের মধ্যেই কমে যাবে। ভানুগাছ কাঁচা বাজারের ব্যবসায়ী ভুষন রায় জানান, আড়তে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ার কারনে বেশী দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরাও বেশী দামে বিক্রি করছি।

এদিকে কাঁচা মরিচের সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচা শাক সবজিরও দাম বেড়েই চলেছে। যার কারনে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd