1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার ৬ আসামি

  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪১৫ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার (১৩ই আগস্ট) বেলা দেড়টায় পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দা দিয়ে এলপাতারি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ঘটনার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক হিসেবে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া(৩৮) কে আটক করেছিল। এ ঘটনায় ৪ দিন পর ৬ জনের নাম উল্লেখ্য করে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টা মামলা করা হলে আটক ২ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

        ঘটনার ৭দিন পর র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ মামলার মূল আসামী কাওছার মিয়া (৩৫) ও ফারুক মিয়াকে(৩৪) আটক করে রোববার কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে। অন্যদিকে রোববার এ মামলায় মৌলভীবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে নাজির মিয়া (৩৭) ও লিটন মিয়া (৩৮) কে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৬জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

        উল্লেখ্য, এলপাতারি ভাবে দায়ের কুপে সাংবাদিক বাঁছিত এর ২ হাত ও ২ পায়ে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। সাংবাদিক আব্দুল বাঁছিত এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed