সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

আগামি কাল থেকে জ্বালানি তেলের দাম কমলো

  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৬১ বার দেখা হয়েছে


বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়


অনলাইন ডেস্ক নিউজ ::

দেশে ডিজেলের আমদানি শুল্ক ও কর কমানোর পর জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমাল সরকার। সোমবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ।

দেশে রাত ১২টার এক মিনিট থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।


তবে এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেন।

এ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী রাত ১২টা এক মিনিট থেকে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটার ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

তবে এ ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার। এতে প্রতি লিটার (ডিজেল ও কেরোসিন) ১১৪ টাকা,পেট্রলের দাম ১৩০ টাকা ও অকটেন ১৩৫টাকা, নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd