1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে


কমলগঞ্জ থেকে চা শ্রমিকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো শিক্ষা বিস্তারে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম সাইফুর রহমান জগৎস্রী স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত প্রা: বি: শিক্ষক আব্দুল রসিদ, বামডো এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক, তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল, কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল আজিজ, তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমিজুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন, বামডো এর কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, বামডো’র সমাজ কল্যাণ সম্পাদক শফিক নোমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, গ্রামের প্রবীণ ব্যক্তি চেরাগ উদ্দিন বাবু, শিক্ষক কামাল উদ্দিন, শিক্ষক বাহার উদ্দিন, শিক্ষক জহির উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, ছাত্র কল্যাণ পরিষদের জসিম, সিদ্দিক, সাকিল সহ গ্রামের সকল শিক্ষার্থী ও অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে বক্তারা, শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোনের অপব্যবহার ও মাদকাসক্ত হতে বের হয়ে লেখাপড়ায় মনোযোগ বাড়ানো, পরিবার ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এবং ফোরামের কার্যক্রম প্রশংসা করেন।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উঠান বৈঠক সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed