সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে দূর্গা পুজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি সমাবেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রঙ্গানে

৯টি ইউনিয়নের মোট ৮১ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এছাড়াও আর উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরি,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সোমাইয়া আক্তারসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।


বাইসাইকেল পেয়ে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মউনুল ইসলাম বলেন যে, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছিয়ে দিতে পারবো।




শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd