1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

ঢাবিতে আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে গণ পদত্যাগ
অনলাইন ডেস্ক নিউজ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস-বিরোধী রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে (আবরার ফাহাদের স্মরণসভায়) হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।


আজ ৭ই অক্টোবর শুক্রবার বিকেলে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে নিহত হওয়া আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত স্মরণ-সভায় হামলা চালানো হয়।

এই হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এই হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির চেয়ার ও মাইক ভেঙে দেন এবং ব্যানার পুড়িয়ে দেন ছাত্রলীগ নেতারা।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এরই মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান আহত হন৷ ঘটনার সময় ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহত হন।

এই হামলার ঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন যে, তারা (ছাত্র অধিকার) ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না। এ সময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের কে প্রতিরোধ করে।

তবে এ বিষয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের
সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন যে, তারা আমাদের কর্মসূচিতে এসে হামলা করে। আমিসহ ১৩ জন আহত হয়েছি। বর্তমানে আমরা চিকিৎসা নিতেছি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed