সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
ওরা সুযোগ পেলেই আমাকে শেষ করে দিবে| শেখ হাসিনা
ব্রিটেন সরকারের বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস বলেছেন যে, আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুল গুলো হয়েছে তার জন্য দুঃখিত। 

সাংবাদ মাধ্যম থেকে জানাযায় যে, লিজ ট্রাস পদত্যাগ করতে চান না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও তিনি জানিয়েছেন।

লিজ ট্রাস আরও বলেন যে, আমি কাজ করতে চেয়েছিলাম। করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এরই মধ্যে অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন ট্রাস। এসব পদক্ষেপ তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে

তবে বর্তমানে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। অবশ্য ২০১৬ইং সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেনে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন।

লিজ ট্রাস বলেন যে, ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ। এটি অর্জন করতে যে এখন আরও বেশি সময় লাগবে, সেটাও স্বীকার করেছেন তিনি।


তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যেসব ভুল হয়েছে সেজন্য তিনি দুঃখিত। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন তার কাছে এ কাজগুলো সবেচেয় বেশি অগ্রাধিকার পাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd